আবেদ খানের বাড়ির নথি দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাংবাদিক আবেদ খান ও এক ব্যক্তির দাবি করা ধানমন্ডির ৩শ' কোটি টাকার বাড়ির মালিকানার বিষয়ে হাইকোর্টের রায় এবং

2023-02-05T11:26:26+00:00
2023-02-05T11:26:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবেদ খানের বাড়ির নথি দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৬ এএম   (ভিজিট : ১৪৯)
X


সাংবাদিক আবেদ খান ও এক ব্যক্তির দাবি করা ধানমন্ডির ৩শ' কোটি টাকার বাড়ির মালিকানার বিষয়ে হাইকোর্টের রায় এবং মামলার নথির কপি ৫ মার্চের মধ্যে রাষ্ট্রপক্ষকে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

রোববার এ মামলার শুনানির দিন ধার্য ছিলো। কিন্তু অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগকে বলেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি এখনো প্রকাশিত হয়নি। কাজেই আরও সময় প্রয়োজন। পরে রাষ্ট্রপক্ষকে ১ মাস সময় বেঁধে দেয়া হয়।

গত ২১ নভেম্বর রাজধানী ধানমন্ডির ২নং রোডের প্রায় ৩শ' কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে তথ্য গোপন করে বাড়িটির মালিকানা চেয়ে রিট করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। 

এর আগে, সেটেলমেন্ট কোর্টে হেরে যান আবেদ খান। সে সময় নেহাল আহমেদ নামে এক ব্যক্তিও বাড়িটির মালিকানা দাবি করেন। তিনটি আদালতে পক্ষে রায় পান নেহাল।

তবে রিভিউ শুনানিতে সরকার বুঝতে পারে, মালিকানা নিয়ে জালিয়াতি হয়েছে। পরে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।

-বাবু/এ.এস





  বিষয়:   আপিল বিভাগ  হাইকোর্ট 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy