আবদুল মুকতাদির ট্রাস্ট ফান্ড বৃত্তি পেল ঢাবির ৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ছয় জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক আবদুল মুকতাদির ট্রাস্ট ফান্ড

2023-02-05T19:29:19+00:00
2023-02-05T19:29:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবদুল মুকতাদির ট্রাস্ট ফান্ড বৃত্তি পেল ঢাবির ৬ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৬৪)
X

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ছয় জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক আবদুল মুকতাদির ট্রাস্ট ফান্ড বৃত্তি’ দেওয়া হয়েছে।

বৃত্তিপ্রাপ্তরা হলেন— মো. রাশেদ আলম, কামরুন নাহার রাবু, সুপথ জেভিয়ার বেসরা, সাইফুল ইসলাম, মো. শামসুল হক ড্যানি এবং ইলনাজ ফারগুল চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রোববার (৫ ফেব্রুয়ারি) উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল এহছানসহ কয়েকজন শিক্ষক ও দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





  বিষয়:   বৃত্তি  ঢাবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy