আমরা বন্ধুত্বপূর্ণ তুরস্কের সঙ্গে আছি: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্কের বন্ধুত্বপূর্ণ জনগণকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত আছে তার দেশ। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের

2023-02-06T13:10:22+00:00
2023-02-06T13:10:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমরা বন্ধুত্বপূর্ণ তুরস্কের সঙ্গে আছি: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১০ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্কের বন্ধুত্বপূর্ণ জনগণকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত আছে তার দেশ। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর এক টুইট বার্তায় এ প্রস্তাব দেন যুদ্ধবিধ্বস্ত দেশটির এ নেতা। 

এর আগে সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২০০ লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৪০ জন। এ ছাড়া ধ্বংসস্তূপে আটকে আছেন বহু মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তুর্কি সরকার।

আল-আরাবিয়া জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট টুইটারে বলেন, ‘তুরস্কে ভূমিকম্পে কয়েকশ লোক হতাহতের ঘটনায় আমরা শোকাহত। তিনি আরও বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই পরিস্থিতিতে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ তুরস্কের সঙ্গে আছি এবং প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত ইউক্রেনের জনগণ।

বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy