ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৩০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩০০ জন। আহত হয়েছেন আরও

2023-02-06T13:28:26+00:00
2023-02-07T14:01:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৩০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২৮ পিএম  আপডেট: ০৭.০২.২০২৩ ২:০১ পিএম  (ভিজিট : ১৮৭)
X

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩০০ জন। আহত হয়েছেন আরও অনেকে। ভবন ধসে আটকা পড়েছেন বহু মানুষ। চলছে উদ্ধার কাজ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে লেবানন ও সাইপ্রাসে।

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪৪০ জন। দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রশাসন।








অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে, ভূমিকম্পের আঘাতে ২৩৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত হয়েছেন আরও ৬০০ জন। এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বহু মানুষ।

তুরস্কের প্রেসিডেন্ট টুইটারে বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ‘তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু হয়েছে, পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।

তিনি টুইটারে আরও লেখেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এবং কম ক্ষতি হয় সেভাবে কাজ করছি। সবাইকে একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে ওঠার আশাও ব্যক্ত করেন তিনি। যদিও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন প্রেসিডেন্ট এরদোয়ান। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান টেলিফোনে আটটি ক্ষতিগ্রস্ত শহরের গভর্নরদের সঙ্গে কথা বলেছেন।

বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক  সিরিয়া  নিহত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy