৫ মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

টাঙ্গাইলে চেক জালিয়াতির পাঁচ মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।

2023-02-06T18:01:09+00:00
2023-02-06T18:01:09+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
৫ মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০১ পিএম   (ভিজিট : ১৩০)
X

টাঙ্গাইলে চেক জালিয়াতির পাঁচ মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ আদেশ দেন।

রাসেলের আইনজীবী ফেন্সি খান এ তথ্যটি নিশ্চিত করে জানান, ২০২২ সালে সদর উপজেলার রাশেদ্দুজ্জামান না‌মে এক ব্যক্তি বাদী হয়ে পৃথকভা‌বে পাঁচটি মামলা দায়ের ক‌রেন। এতে চেক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে মোট ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।

তিনি বলেন, মামলাগুলোতে আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। দুটি মামলার জামিন আবেদন আমি ক‌রি। বা‌কি তিন‌টি মামলার জামিন আবেদন করেন সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির। প‌রে আদালত পাঁচটি মামলায় রাসেলকে জামিন দেন।

বাবু/এসআর




  বিষয়:   মামলা  জামিন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy