ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এ সময়ে জাতীয় প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে দূতাবাসগুলোতে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন এরদোয়ান।
টুইট বার্তায় এরদোয়ান বলেন, ‘৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের কারণে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদেশে ও আমাদের বিদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।