তুরস্কের ১০ শহরে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ১০ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোয়ান শহরগুলোতে আগামী তিন মাসের

2023-02-07T18:32:04+00:00
2023-02-07T18:32:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তুরস্কের ১০ শহরে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম   (ভিজিট : ২০৪)
X

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ১০ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোয়ান শহরগুলোতে আগামী তিন মাসের জন্য এ ঘোষণা দিয়েছেন। 

এরদোয়ান বলেন, ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত ৩ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ এলাকা বিবেচনায় ১০টি শহরে এ সময়ের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার মোবাইল ঘর পাঠানোর কথা জানিয়েছে কাতার। এছাড়া ১২০ জনের উদ্ধারকারী দল, ফিল্ড হাসপাতাল তৈরির সরঞ্জাম ও মানবিক সাহায্য পাঠানোর কথা জানিয়েছে তারা।

তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য মতে, দুই দেশে ৫ হাজার ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পের পর আরো অন্তত ৭৭টি আফটারশক (পরাঘাত) অনুভূত হয়, যার মধ্যে তিনটি ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি। আবার একটির মাত্রা ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy