পাকিস্তানে কার-বাস মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন আরও ১৫

2023-02-08T08:41:45+00:00
2023-02-08T08:41:45+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে কার-বাস মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪১ এএম   (ভিজিট : ১৩৯)
X

পাকিস্তানে কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার মধ্যরাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

গিলগিট–বাল্টিস্তানের দিয়ামের জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) শের খান জানান, বাসটি যাত্রী নিয়ে এই মহাসড়ক ধরে ঘিজার থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। আর দুর্ঘটনাকবলিত কারটি বিপরীত দিক থেকে আসছিল।

ডনের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন বাসের আরোহী,  পাঁচজন কারের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে সেতুর স্তম্ভের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস কাত হয়ে নিচে পড়ে যায়। এতে নিহত হন ৪০ জন। বাসটিতে মোট ৪৮ আরোহী ছিলেন।

মঙ্গলবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।


বাবু/এ আর 




  বিষয়:   সংঘর্ষ  পাকিস্তান  বাস 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy