আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হচ্ছে আদানা শহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে একে একে বের করে আনা হচ্ছে ছোট্ট শিশুদের। এর মধ্যে কেউ বের হচ্ছে জীবিত, আর

2023-02-08T10:55:52+00:00
2023-02-08T11:31:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হচ্ছে আদানা শহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৫ এএম  আপডেট: ০৮.০২.২০২৩ ১১:৩১ এএম  (ভিজিট : ১৩৭)
X

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে একে একে বের করে আনা হচ্ছে ছোট্ট শিশুদের। এর মধ্যে কেউ বের হচ্ছে জীবিত, আর কেউ মৃত। তবে কাউকে উদ্ধার করা হলেই ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা।

মাশআল্লাহ, আল্লাহু আকবর, ইনশাআল্লাহ ধ্বনিতে মাঝে মাঝে মুখর হয়ে উঠছে তুরস্কের আদানা শহর। ধ্বংসস্তূপের ভেতর থেকে কাউকে উদ্ধার করা হলেই এই ধ্বনি উচ্চারণ করছেন উদ্ধারকারীরা। 

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভূমিকম্পের পর থেকেই উদ্ধার অভিযান শুরু করা হয়, যা চলছে দিন থেকে রাত পর্যন্ত। এর মধ্যেই জীবিত কাউকে ধ্বংসস্তূপের মধ্য থেকে বের করে আনা হলে আল্লাহু আকবর বলছেন অনেকে। কোনো মরদেহ উদ্ধার করা হলেও উঠছে একই রব। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সবচেয়ে বেশি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেগুলোর বেশিরভাগই শিশুদের উদ্ধারের ঘটনা। অনেক শিশু এই ঘটনায় প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত জীবিতও উদ্ধার করা হয়েছে অনেককে। দীর্ঘ ২০ ঘণ্টা পর্যন্ত ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছিল অনেক শিশুই।

এমন ঘটনাও প্রকাশ হয়েছে যে, অনেকে আটকা পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা সময়মতো পৌঁছাতে না পারায় তাদের বেঁচে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেয়া হচ্ছে। তবে পরে ঠিকই তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে। উদ্ধারকাজে তুরস্কের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকারী দলের সদস্যরা অংশ নিচ্ছেন। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। 

এদিকে তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। সবমিলিয়ে তুরস্কে হতাহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। তীব্র শীত উপেক্ষা করেই ক্লান্ত উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। 

বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক  আল্লাহু আকবার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy