অবতরণের সময় উড়োজাহাজে আগুন, পাইলট জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের একজন পাইলটকে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের ‘ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি’ নামে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা জিম্মি করে রেখেছে। বিবিসি

2023-02-08T13:20:46+00:00
2023-02-08T13:28:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবতরণের সময় উড়োজাহাজে আগুন, পাইলট জিম্মি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২০ পিএম  আপডেট: ০৮.০২.২০২৩ ১:২৮ পিএম  (ভিজিট : ১৩৯)
X

নিউজিল্যান্ডের একজন পাইলটকে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের ‘ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি’ নামে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা জিম্মি করে রেখেছে। বিবিসি বলছে,ফিলিপ মার্থেনস নামের ওই পাইলটকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার পার্বত্য জেলা এনদুগায় অবতরণ করার সময় উড়োজাহাজে আগুন ধরে যায়। এ সময় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা উড়োজাহাজের পাইলট ফিলিপকে জিম্মি করে। তবে উড়োজাহাজে থাকা এক শিশুসহ পাঁচ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সুসি এয়ারের উড়োজাহাজটি পার্শ্ববর্তী জেলার তিমিকার খনির শহর থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। এয়ারলাইনটির প্রতিষ্ঠাতা সুসি পুদজিয়াস্তুতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন, যারা জিম্মি হয়েছেন, তিনি তাদের জন্য প্রার্থনা করছেন।

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলটি সাবেক ডাচ উপনিবেশ। অঞ্চলটি পাপুয়া ও ওয়েস্ট পাপুয়া নামে দুটি প্রদেশে বিভক্ত। ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি বিতর্কিত ভোটে অঞ্চলটি ইন্দোনেশিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর থেকেই বিচ্ছিন্নতাবাদী ও ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর মধ্যে লড়াই সাধারণ বিষয় হয়ে উঠেছে।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র সেব্বি সাম্বম বলেন, ইন্দোনেশিয়া যদি সিদ্ধান্তে অটল থাকে এবং ওয়েস্ট পাপুয়া প্রদেশের স্বাধীনতা নিয়ে সমঝোতা করতে ব্যর্থ হয়, তাহলে পাইলটকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নিউজিল্যান্ড সরকার বলছে, তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তাদের কনস্যুলেট ওই পাইলটের পরিবারকে নানা ধরনের সহায়তা দিচ্ছে।

পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে এমন ঘটনা ঘটানো সাধারণভাবে খুব কঠিন। কারণ, ওই এলাকায় আকাশপথ ছাড়া অন্য কোনো পথে যাওয়া সম্ভব নয়।

বাবু/এ আর 




  বিষয়:   ইন্দোনেশিয়া  নিউজিল্যান্ড  উড়োজাহাজ  আগুন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy