স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে দুয়োধ্বনি শুনলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে গিয়ে দুয়োধ্বনি শুনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণের এক পর্যায়ে প্রথমদিকে

2023-02-08T13:37:42+00:00
2023-02-08T13:37:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে দুয়োধ্বনি শুনলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৭ পিএম   (ভিজিট : ১৩৮)
X

কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে গিয়ে দুয়োধ্বনি শুনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণের এক পর্যায়ে প্রথমদিকে বিরোধী দল রিপাবলিকান পার্টির কিছু সদস্য দাঁড়িয়ে বাইডেনকে উদ্যেশ করে ‘বু…’ বা দুয়োধ্বনি দিতে থাকেন। পরে অবশ্য অধিকাংশ রিপাবলিকান সদস্য দাঁড়িয়ে বাইডেনকে সম্মাননা জানান। 

মার্কিন সম্প্রচামাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাইডেন তার দ্বিতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন। তিনি বলেন, ‘বিগত ২০০ বছরে আমাদের যে পরিমাণ বৈদেশিক ঋণ জমেছে, বিগত সরকারের সময়ই তার ২৫ শতাংশ হয়েছে।’

বাইডেন আরও বলেন, ‘এটাই হলো আসল সত্য, প্রয়োজন হলে আপনারা যাচাই করে দেখতে পারেন। এ সময়ই রিপাবলিকান পার্টির কিছু সদস্য দুয়োধ্বনি দিতে থাকেন এবং হাউসে হট্টগোলের সৃষ্টি হয়। তারপরও বাইডেন তার বক্তব্য চালিয়ে যান। 

রিপাবলিকান পার্টির সদস্যদের দুয়োধ্বনির জবাবে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা চিৎকার করে দুয়ো বন্ধ করতে বলেন। পরে যখন বাইডেন তার ভাষণে বলেন যে, রিপাবলিকানরা দেশের সামাজিক সেবা এবং স্বাস্থ্য সেবা খাতে ব্যয় কমাতে চায় তখন উত্তেজনা আবারও বেড়ে উঠে। 

পরে অবশ্য বাইডেনের বক্তব্য শেষ হওয়ার পর হাউসের স্পিকার কেভিন ম্যাককার্থি উঠ দাঁড়িয়ে হাততালি দেন এবং তার দেখাদেখি বাকিরাও দাঁড়িয়ে বাইডেনকে সম্মান দেখান।

বাবু/এ আর




  বিষয়:   দুয়োধ্বনি  বাইডেন  রিপাবলিকান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy