তুরস্কের ভূমিকম্পে নিহত বেড়ে ১২ হাজার

তুরস্কের ভূমিকম্পে নিহত বেড়ে ১২ হাজার

আন্তর্জাতিক

তুরস্কে সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা রেকর্ড গড়ার দিকে যাচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া

2023-02-08T14:26:52+00:00
2023-02-08T14:26:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তুরস্কের ভূমিকম্পে নিহত বেড়ে ১২ হাজার
তুরস্কের ভূমিকম্পে নিহত বেড়ে ১২ হাজার
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X

তুরস্কে সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা রেকর্ড গড়ার দিকে যাচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তুরস্ক ও সিরিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। আল-জাজিরা জানিয়েছে, তুরস্কে নিহত হয়েছেন ৯ হাজার ৪৮৭ জন এবং সিরিয়ায় নিহত হয়েছেন ২ হাজার ৫৩০ জন।

এর আগে, ১৯৯৯ সালে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে ১৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। আহত হয়েছিল ৩৩ হাজারের বেশি মানুষ। এবার এরই মধ্যে আহতদের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক-সিরিয়া ছাড়াও এ ভূমিকম্প পাশের সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এদিন ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কাহরামানমারাস শহরে। 

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, ‘দুর্যোগের মাত্রা যতই স্পষ্ট হয়ে উঠছে, নিহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাও তত বাড়ছে। ভয়াবহ এ দুর্যোগে হাজার হাজার শিশু মারা যেতে পারে।

১৯৩৯ সালের পর তুরস্কে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্প কেবল তুরস্কেই প্রাণহানির কারণ হয়নি; সিরিয়াতেও বহু মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্যানুসারে, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৯৩২ জন মানুষ প্রাণ হারিয়েছে। 

এদিকে, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ঘোষণায় এরদোয়ান বলেন, ভূমিকম্প বিপর্যস্ত এলাকার অংশ হিসেবে ১০টি শহরে জরুরি অবস্থা ঘোষিত এলাকা হিসেবে বিবেচনা করা হবে।

বাবু/ এ আর




  বিষয়:   ভূমিকম্প  তুরস্ক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy