তুরস্কে ভূমিকম্প নিয়ে উসকানি : আটক ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমিকম্প নিয়ে উসকানিমূলক তথ্য ও ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ তুরস্কে মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে

2023-02-08T23:31:35+00:00
2023-02-09T15:18:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কে ভূমিকম্প নিয়ে উসকানি : আটক ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩১ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৩:১৮ পিএম  (ভিজিট : ১৪৫)
X

ভূমিকম্প নিয়ে উসকানিমূলক তথ্য ও ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ তুরস্কে মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৫ জনকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।


এছাড়া ভুয়া ও উসকানিমূলক তথ্যের ছড়িয়ে পড়া রোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও সীমিত করা হয়েছে দেশটিতে।


বুধবার তুরস্কের পুলিশ বিভাগের টুইটার হ্যান্ডেল থেকে এক টুইটবার্তায় জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেসব আইডি থেকে ভূমিকম্প নিয়ে উসকানি ছড়ানো হচ্ছে সেগুলো শনাক্ত করা ও এসব আইডি ও হ্যান্ডেলধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।


‘ভূমিকম্প পরিস্থিতি নিয়ে টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব আইডি থেকে উসকানিমূলক/ ভুয়া সংবাদ, ছবি ছড়ানো হচ্ছে— সেসব শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে ২২০টি আইডি শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মোট ২৩ জনকে আমরা আটক করেছি। আটকের পর ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’


এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকে টুইটারের ব্যবহার সীমিত করেছে তুরস্কের সরকার। মোবাইল ফোন থেকে আর টুইটারে প্রবেশ করা যাচ্ছে না। যাদের নিজস্ব ভিপিএন নেটওয়ার্ক আছে, কেবল তারাই ব্যবহার করতে পারছেন এই সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইটটি।’


পুলিশের টুইটবার্তায় এ সম্পর্কে বলা হয়েছে, ‘যেসব ওয়েবসাইটে আমাদের সম্মানিত নাগরিকদের নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো হয়েছে, সেসবের ব্যবহারও সীমিত করা হচ্ছে।’


বাবু/এসআর






  বিষয়:   ভূমিকম্প  আটক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy