ফ্রান্স-জার্মানির কাছে সহায়তা চেয়েছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এবার ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে সাক্ষাৎ করে যুদ্ধবিমান চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

2023-02-09T11:33:29+00:00
2023-02-09T11:33:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্স-জার্মানির কাছে সহায়তা চেয়েছেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৪১)
X

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এবার ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে সাক্ষাৎ করে যুদ্ধবিমান চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার সন্ধ্যায় প্যারিসে দুই দেশের নেতাদের সাথে আলোচনায় এই সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির ওলাফ শলজ বিশ্বাস করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জিততে পারবে না।

জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের আরও নেতাদের কাছে যুদ্ধবিমান চাইবেন। বৃহস্পতিবার তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাদের সাথে দেখা করে এই সহায়তা চাইবেন। জেলেনস্কির বিশ্বাস দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে যুদ্ধবিমান পেলে রাশিয়াকে হটানো সহজ হবে।

বাবু/এআর 




  বিষয়:   যুদ্ধ  রাশিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy