সাহসী মেয়েটিকে প্রশংসায় ভাসাল জাতিসংঘের কর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভাই-বোনের ভালোবাসা নিয়ে হরেক গল্প প্রচলিত আছে। মধুর এই সম্পর্ক বিপদের সামনে যে বেড়া হয়ে দাঁড়ায়, জীবন-মৃত্যুর মাঝে

2023-02-09T14:24:56+00:00
2023-02-09T14:24:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাহসী মেয়েটিকে প্রশংসায় ভাসাল জাতিসংঘের কর্তারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৪ পিএম   (ভিজিট : ২২৬)
X

ভাই-বোনের ভালোবাসা নিয়ে হরেক গল্প প্রচলিত আছে। মধুর এই সম্পর্ক বিপদের সামনে যে বেড়া হয়ে দাঁড়ায়, জীবন-মৃত্যুর মাঝে টেনে দেয় শক্ত পর্দা। তার বড় প্রমাণ দিল সিরিয়ার সাত বছর বয়সী মেয়েটি।

ভূমিকম্পের ধ্বংসস্তুপে চাপা পড়েও সে নিজের ভাইকে আগলে রেখেছে পরম মমতায়। যেনো মৃত্যুকে ঠেকিয়ে দিয়েছে শক্ত হাতেই। এমন ঘোর বিপদে দারুণ সাহস দেখানোয় বিশ্বজুড়েই প্রশংসা পাচ্ছে সিরিয়ার ওই মেয়েটি।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিউএইচও প্রধান ট্রেড্রোস আধানম গেব্রেয়াসুস টুইটে এই ঘটনার ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই সাহসী মেয়েটির জন্য নিরন্তন প্রশংসা।’

জাতিসংঘের প্রতিনিধি মোহামাদ সাফাও টুইটে শেয়ার করে লিখেছেন, ‘মেয়েটি ১৭ ঘণ্টা ধরে তার ভাইয়ের সুরক্ষায় নিজের হাত ও মাথা দিয়ে রেখেছে। দেখলাম না কেউ এটি শেয়ার করছে। কিন্তু মারা গেলে সবাই ঠিকই শেয়ার করতো। ইতিবাচক বিষয়ও শেয়ার করুন।’

বাবু/এ আর 






  বিষয়:   ভূমিকম্প  সিরিয়া  তুরস্ক  জাতিসংঘ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy