পবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুলকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অপসারণসহ ৭ দফা দাবি আদায়ে আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলামকে

2023-02-09T20:31:39+00:00
2023-02-09T20:31:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুলকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৪৩)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অপসারণসহ ৭ দফা দাবি আদায়ে আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) এর উপ-রেজিস্ট্রার এ আদেশ জারি করে স্বাক্ষর করেন।

একই প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের উদ্যাতত্ত্ব বিভাগের প্রফেসর ড. সন্তোষ কুমার বসুকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। 

বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদারসহ আরও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে আলোচনায় বসেন। সেখানেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ যৌক্তিক দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। 

বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও কর্মচারী পরিষদের সভাপতি মজিবর রহমান মৃধা জানান, অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আচমকাই মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ৫-৬ জন অনুসারী। এসময় অনেকে হামলার শিকার হন। তবে তাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার মো. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। এ কারণে তারা আন্দোলন স্থগিত করেছেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, আজ আমরা গিয়েছিলাম দুমকিতে। বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। এখন পরিবেশ শান্ত আছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগসহ বেশ কিছু দাবিতে গত ৩১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করে আসছিল।

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy