উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির ৭৫১ কোটি ২ লাখ

2023-02-09T22:27:20+00:00
2023-02-09T22:27:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৭ পিএম   (ভিজিট : ১৩৯)
X

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির ৭৫১ কোটি ২ লাখ ৫২ হাজার ২০০ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অধীনে পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুন নূর মুহাম্মদ আল ফিরোজ। 


অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপবৃত্তিপ্রাপ্ত কিছু শিক্ষার্থী।


এর আগে (জানুয়ারি-জুন) ২২ কিস্তির ৪৯ লাখ ৬০০ জন শিক্ষার্থীর মধ্যে ৮২৭ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়। 


বাবু/এসআর






  বিষয়:   উপবৃত্তি  বিতরণ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy