প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৩ এএম (ভিজিট : ১৪০)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৫১৩ পিস ইয়াবা, ৪০০.১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ (শুক্রবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
বাবু/এসআর