কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ইয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু নিজেদের ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অ্যাড টেক বিভাগকে ঢেলে সাজানোর অংশ

2023-02-10T12:16:15+00:00
2023-02-10T12:16:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ইয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৬ পিএম   (ভিজিট : ১৩৯)
X

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু নিজেদের ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অ্যাড টেক বিভাগকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এসব কর্মী ছাঁটাই করা হবে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


তারা জানিয়েছে, এ ছাঁটাইয়ের কারণে এ বছরের মধ্যে এড টেক বিভাগের প্রায় ৫০ শতাংশ কর্মী চাকরি হারাবেন। শুধুমাত্র এ সপ্তাহেই চাকরিচ্যুত হবেন ১ হাজারের বেশি কর্মী।


২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে ইয়াহুর মালিকানা কিনে নেয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিও.এন)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে তাদের প্রধান বিজ্ঞাপন ব্যবসায় বিনিয়োগ ও শ্রম কমে আসবে।


অনিশ্চিত আর্থিক মন্দার ও রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে অনেক বিজ্ঞাপন প্রতিষ্ঠান তাদের মার্কেটিং বাজেট ছেঁটে ফেলেছে। এর মধ্যেই এ সিদ্ধান্ত নিল ইয়াহু।


গুগলের আলফাবেট, গোল্ডম্যান সাচস গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানও গত কয়েক মাসে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। মুদ্রাস্ফীতি এবং সুদ হার বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে এসব প্রতিষ্ঠান।


সূত্র: রয়টার্স


বাবু/এসআর






  বিষয়:   কর্মী  ছাঁটাই 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy