ভূমিকম্পে পাঁচ সন্তান হারানো সিরীয় বাবার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিকম্পে ধসে যাওয়া ভবনের পাশে বেদনায় কাতরাচ্ছেন সিরিয়ার নাসের আকার। সিরিয়ার জান্দারিস শহরে ছিল তার বাড়িটি। এখন আছে

2023-02-10T23:45:36+00:00
2023-02-10T23:45:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে পাঁচ সন্তান হারানো সিরীয় বাবার আকুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ পিএম   (ভিজিট : ১৬৭)
X


মিকম্পে ধসে যাওয়া ভবনের পাশে বেদনায় কাতরাচ্ছেন সিরিয়ার নাসের আকার। সিরিয়ার জান্দারিস শহরে ছিল তার বাড়িটি। এখন আছে শুধু ধ্বংসাবশেষ।

বছরের পর বছর সিরিয়া যুদ্ধের গোলাবর্ষণ, বোমা, বিমান আর রকেট হামলার কবল থেকে সন্তানদের রক্ষা করেছেন নাসের আল ওয়াকার। তবে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প থেকে আর রক্ষা হলো না তার ৬ সন্তানের পাঁচজনের। খবর এনডিটিভির।

ধ্বংসস্তূপের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন নাসের আকার। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমরা কত শত বিমান হামলার শিকার হয়েছি। কত রকেট হামলার শিকার হয়েছি। বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে সব। লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে ভিটেমাটি। তবে ভূমিকম্প সৃষ্টিকর্তার দেওয়া। এর থেকে আর রক্ষা হলো না।

সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে বাড়িটি। নাসের বলেন, ভূমিকম্পের সময় সবাই দৌড়ে বাড়ি থেকে বাহিরে চলে এসেছি। কিন্তু ওরা আসতে পারেনি। হে সৃষ্টিকর্তা! আমার একটি সন্তান যেন বেঁচে থাকে। 

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই তুরস্কের নাগরিক। আর সিরিয়ার মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

নাসের আকারের মতো জান্দারিস শহরে এমন শত শত বাড়ি ভেঙে পড়েছে। নাসেরের মতো সন্তান হারিয়ে নিঃসন্তান হয়েছেন অনেক মা-বাবা। মা-বাবা হারিয়ে এতিম হয়েছেন অনেকেই।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy