মার্কিন আকাশে আবারও রহস্যজনক বস্তু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের আকাশে ‘রহস্যজনক বস্তুর’ দেখা

2023-02-11T09:12:34+00:00
2023-02-11T09:17:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন আকাশে আবারও রহস্যজনক বস্তু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১২ এএম  আপডেট: ১১.০২.২০২৩ ৯:১৭ এএম  (ভিজিট : ১৪০)
X

চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের আকাশে ‘রহস্যজনক বস্তুর’ দেখা পাওয়া গেছে। পরে যুদ্ধবিমান পাঠিয়ে সেটা ধ্বংসও করা হয়েছে। যদিও রহস্যজনক বস্তুটি কী ছিল, সেটা নিশ্চিত করে জানাতে পারেনি মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে ওই বস্তুকে উড়তে দেখা যায়। আকাশে অনেক ওপর দিয়ে সেটা উড়ছিল।

এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আলাস্কার আকাশে শনাক্ত করা উড়ন্ত বস্তুটি আসলে কী ছিল, সেটা এখনো জানা যায়নি। সেটার উদ্দেশ্য ও কোথা থেকে এসেছে—এসব প্রশ্নের উত্তরও অজানা।

জন কিরবি আরও জানান, ওই বস্তু ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল। তাই উড়োজাহাজ চলাচলে ঝুঁকি বিবেচনায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক বাহিনীকে বস্তুটি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। মূলত, এর পরপরই যুদ্ধবিমান পাঠিয়ে সেটিকে ভূপাতিত করা হয়।

আলাস্কার আকাশে উড়তে থাকা অজানা বস্তুটিকে ধ্বংস করার ঘটনাকে ‘সফলতা’ বলে চিহ্নিত করেছেন জন কিরবি। তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের আকাশে শনাক্ত হওয়া চীনা গোয়েন্দা বেলুনটির তুলনায় আকারে বেশ ছোট ছিল। এটার আকার একটি ছোট প্রাইভেট কারের সমান।

জন কিরবি বলেন, এ বস্তু কোথা থেকে এসেছে, কোনো দেশ পাঠিয়েছে, নাকি কোনো করপোরেট প্রতিষ্ঠানের এটি, কী উদ্দেশ্যে বস্তুটি আলাস্কার আকাশে উড়ছিল—এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ পাওয়ার পর আলাস্কার আকাশে এফ-২২ র‌্যাপ্টর যুদ্ধবিমান ওড়ানো হয়। পরে সেটি এআইএম-৯এক্স ক্ষেপণাস্ত্র ছুড়ে রহস্যজনক বস্তুটি ধ্বংস করে। তিনি আরও জানান, এই একই যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চীনা গোয়েন্দা বেলুনটিও ধ্বংস করা হয়েছিল। সূত্র,পেন্টাগন 


বাবু/এ আর 




  বিষয়:   রহস্যজনক বস্তু  বেলুন  চীনা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy