১২০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার

১২০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার

আন্তর্জাতিক

প্রায় ১২০ ঘণ্টা পর ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পাঁচতলা ভবনের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের

2023-02-11T10:46:47+00:00
2023-02-11T11:07:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
১২০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার
১২০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৬ এএম  আপডেট: ১১.০২.২০২৩ ১১:০৭ এএম  (ভিজিট : ১৮০)
X

প্রায় ১২০ ঘণ্টা পর ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পাঁচতলা ভবনের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর থার্মাল কাগজে পেচিয়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেখা যায়। হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও টিআরটি ওয়ার্ল্ডে দেখানো হয়।

ভূমিকম্পে হাতায় প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া আন্তাকিয়া শহরে ওই ভবনটি থেকে তিন ভাইকে উদ্ধারে ৯ ঘণ্টা টানা কাজ করেন উদ্ধারকারীরা। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত খুঁড়ে ১১ততম ঘণ্টায় প্রথম ভাইটিকে এবং ১১৯তম ঘণ্টায় তৃতীয় ভাইকে উদ্ধার করা হয়।

গত সপ্তাহের সোমবার ভোরে তুরস্ক সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৮ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫১৩ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে। সূত্র, টিআরটি ওয়ার্ল্ড 

বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy