পৌনে ৯ লাখ ক্ষতিগ্রস্তের খাবারের অর্থ চাইল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আট লাখ ৭৪ হাজার মানুষের জন্য খাবার সরবরাহ করতে সাত কোটি ৭০ লাখ

2023-02-11T12:17:05+00:00
2023-02-11T12:17:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পৌনে ৯ লাখ ক্ষতিগ্রস্তের খাবারের অর্থ চাইল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৭ পিএম   (ভিজিট : ১৪৭)
X

সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আট লাখ ৭৪ হাজার মানুষের জন্য খাবার সরবরাহ করতে সাত কোটি ৭০ লাখ মার্কিন ডলার প্রয়োজন জানিয়ে এ অর্থের জন্য দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।

তীব্র শীত পড়ায় সিরিয়ার দুই লাখ ৮৪ হাজার এবং তুরস্কের পাঁচ লাখ ৯০ হাজার গৃহহীন মানুষের জন্য গরম খাবার জরুরি। এদের মধ্যে ৪৫ হাজার মানুষ শরণার্থী হয়ে পড়েছেন।

আর এই আট লাখ ৭৪ হাজার মানুষের মধ্যে পাঁচ লাখ ৪৫ হাজার মানুষ নিজেদের জায়গা ছেড়ে দেশের মধ্যেই অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।

ডব্লিউএফপি’র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় নিযুক্ত আঞ্চলিক পরিচালক কোরিন ফ্লেশার এক বিবৃতিতে বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজার মানুষের এখন প্রধান এবং জরুরি চাহিদা খাবার। অতিসত্তর তাদের কাছে খাদ্য পৌঁছানো দরকার।’

গত সপ্তাহের সোমবার ভোরে তুরস্ক-সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ২৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৮ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫১৩ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে।  সূত্র,আলজাজিরা


বাবু/এ আর 




  বিষয়:   জাতিসংঘ  খাদ্য  অর্থ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy