ইসরায়েলি গুপ্তচর আটক দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে সাম্প্রতিক ব্যর্থ ড্রোন হামলায় জড়িত মূল হোতাদের আটকের দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের

2023-02-11T12:50:29+00:00
2023-02-11T12:54:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি গুপ্তচর আটক দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫০ পিএম  আপডেট: ১১.০২.২০২৩ ১২:৫৪ পিএম  (ভিজিট : ১৫৫)
X

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে সাম্প্রতিক ব্যর্থ ড্রোন হামলায় জড়িত মূল হোতাদের আটকের দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের ভাড়াটে গুপ্তচররা ওই হামলা চালানোর চেষ্টা করেছিল।

তারা জানিয়েছে, “ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শিল্প কেন্দ্রে গত ২৮ জানুয়ারি চালানো ব্যর্থ হামলায় জড়িত মূল হোতাদের শনাক্ত ও আটক করা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এখন পর্যন্ত ইসরায়েলের ভাড়াটে গুপ্তচরদের জড়িত থাকার বিষয় প্রমাণিত হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরে ওই দখলদার শক্তি সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ হামলার সম্মুখীন হয়েছে তার বেপরোয়া জবাব দিতে তারা ইস্পাহানে হামলা চালানোর চেষ্টা করেছিল। 

আরও বলা হয়, ইরানে অনুপ্রবেশ করে যেকোনও নাশকতামূলক তৎপরতা চালানোর প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। বিশেষ করে ইসরায়েলকে এমন শিক্ষা দেওয়া হবে যা তাদের বহুদিন মনে থাকবে।

এর আগে গত ২৯ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃবিতে জানায়, ইস্পাহানের একটি সমারিক ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুর নিক্ষিপ্ত একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়। ওই ব্যর্থ হামলাটি ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি লিখেছে, “ইসরায়েল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।” সূত্র, প্রেসটিভি

বাবু/এ আর 




  বিষয়:   ইরান  ইসরাইল  গুপ্তচর 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy