ধ্বংসস্তূপে লুটের অভিযোগে গ্রেপ্তার ৪৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়ংকর ভূমিকম্পে দেশ দুটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পরও

2023-02-12T12:21:06+00:00
2023-02-12T12:21:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধ্বংসস্তূপে লুটের অভিযোগে গ্রেপ্তার ৪৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২১ পিএম   (ভিজিট : ১৪৯)
X

তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়ংকর ভূমিকম্পে দেশ দুটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পরও জীবিতদের আশায় উদ্ধার তৎপরতা চলছে। মৃতদেরও উদ্ধার করা হচ্ছে। আবার এরই মধ্যে ধ্বংসস্তূপে চলছে লুটপাট। এরই মধ্যে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। অন্যদিকে লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িফ এরদোয়ান। 

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপে লুটতরাজের অভিযোগ এনেছেন আন্তাকিয়ার স্বেচ্ছাসেবীরা। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ পর্যন্ত ৪৮ জন লুটেরাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। লুটতরাজে অংশ নেওয়া ওই লোকজনকে তদন্তের পর আটটি আলাদা প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। ভূমিকম্পকবলিত এলাকা সফরের সময় তিনি বলেন, ‘আমরা জরুরি অবস্থা ঘোষণা করেছি। এর অর্থ হলো, যেসব লোক লুটতরাজ ও অপহরণে জড়িত, তাদের বুঝতে হবে যে রাষ্ট্র তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে  রয়েছে।’

এ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্কের ১০টি অঞ্চল। এসব অঞ্চলে এই পাঁচ দিন ধ্বংসস্তূপের নিচে কারো বেঁচে থাকার আশা ক্ষীণ। তবুও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা ইতিমধ্যে ২৮ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে । এরই মধ্যে লুটপাটের ঘটনায় তৎপর হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবারের সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি ছিল ১৯৩৯ সালের পর তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর এতে মৃতের সংখ্যা বাড়ছেই। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে বেশি বিপর্যস্ত তুরস্কে মারা গেছে ২৪ হাজার ৬১৭ জন। আর সিরিয়ায় তিন হাজার ৫৭৫ জন। সূত্র: বিবিসি, আলজাজিরা


বাবু/এ আর 




  বিষয়:   ভূমিকম্প  সিরিয়া  তুরস্ক  লুট 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy