আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পর আবারও পুরস্কার পেল দেশের সেরা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’। আগামী দুই

2023-02-13T13:56:37+00:00
2023-02-13T13:56:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল ‘স্বপ্ন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X


বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পর আবারও পুরস্কার পেল দেশের সেরা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’। আগামী দুই বছরের জন্য সুপারস্টোর ক্যাটাগরিতে আবার স্বপ্নকে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩-২৪ সালের জন্য বাংলাদেশের সুপারব্র্যান্ডসমূহের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে স্বপ্নর পক্ষে মূল মঞ্চে একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন স্বপ্নর হেড অব বিজনেস ও কোম্পানি গুডস সালাহ উদ্দিন মিছবাহ, হেড অব বিজনেস (কমোডিটি) নিয়াজ মোর্শেদ, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও প্রোমোশন অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ আনিসুল ইসলাম।

এর আগে সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালের জন্য সুপারব্র্যান্ড হিসেবে পুরস্কার জেতে ‘স্বপ্ন’। এছাড়া টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা চতুর্থবারের মতো সারাদেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয় ‘স্বপ্ন’। এছাড়া এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জেতে সুপারশপটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করেছে ‘স্বপ্ন’।

-বাবু/এ.এস





  বিষয়:   পুরস্কার  সুপারব্র্যান্ড 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy