ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্র আমাদের জনগণের বৈধ অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত ও সংস্থার কাছে

2023-02-13T14:46:58+00:00
2023-02-13T15:53:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব: প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৬ পিএম  আপডেট: ১৩.০২.২০২৩ ৩:৫৩ পিএম  (ভিজিট : ১৪৫)
X

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্র আমাদের জনগণের বৈধ অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত ও সংস্থার কাছে যাওয়া অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং দ্বন্দ্ব নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি করবে। ইসরাইলের কথিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানায়।

কায়রোতে রোববারের বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়।এতে ‘ইসরাইলের পদ্ধতিগত নীতির’ নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমের ‘আরব এবং ইসলামিক সংস্কৃতি ও পরিচয়’ ‘বিকৃত ও পরিবর্তন’ বলে উল্লেখ করা হয়।

আরব লিগ আয়োজিত ওই বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।  সূত্র রয়টার্স

বাবু/এ আর 




  বিষয়:   প্রেসিডেন্ট  ইসরাইল  দখলদার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy