শেষ ধাপে ভর্তি বঞ্চিত হাজারেরও বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ১ লাখ ৮ হাজার ৯৪১ জন আবেদন

2023-02-13T17:21:07+00:00
2023-02-13T17:23:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ ধাপে ভর্তি বঞ্চিত হাজারেরও বেশি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২১ পিএম  আপডেট: ১৩.০২.২০২৩ ৫:২৩ পিএম  (ভিজিট : ১৫৮)
X

একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ১ লাখ ৮ হাজার ৯৪১ জন আবেদন করে ১ হাজার ১৪ জন ভর্তির বাহিরে রয়েছে। তার মধ্যে ৯১ জন সর্বোচ্চ ফলের জিপিএ-৫ ধারীও রয়েছে। শেষ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তি ১২-১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, উচ্চমাধ্যমিকে ভর্তির বাহিরে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দেয়া হয়। এ ধাপে ভর্তির বাহিরে থাকা ১ লাখ ৮ হাজার ৯৪১ জন শিক্ষার্থী আবেদন করে। তার মধ্যে ১ লাখ ৭ হাজারের মতো ভর্তির জন্য মনোনীত হয়েছে। আবেদন করেও ১ হাজার ১৪ জন এখনো ভর্তির বাহিরে থাকছে। ভর্তি বঞ্চিতদের মধ্যে ৯১ জন জিপিএ-৫ ধারী রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। শেষ ধাপেও ১ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হয়নি। সেসব কলেজে আসন কম ও কম কলেজ নির্বাচন করায় তারা ভর্তির জন্য নির্বাচিত হয়নি।

তিনি বলেন, সারাদেশে আমাদের অনেক আসন খালি রয়েছে। যারা এখানো আবেদন করে কলেজ পায়নি তারা স্ব স্ব শিক্ষা বোর্ডে যোগাযোগ করলে যেসব কলেজে শূন্য আসন রয়েছে সেখানে অফলাইন পদ্ধতিতে ভর্তির সুযোগ করে দেয়া হবে। ভর্তি হতে চাইলে কাউকে বঞ্চিত করা হবে না।  
 
জানা গেছে, এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তি ১২-১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনলাইনে আবেদনে সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা।

বাবু/এসআর





  বিষয়:   ভর্তি  শিক্ষার্থী 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy