মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার

2023-02-13T17:20:28+00:00
2023-02-13T17:20:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়ার পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম   (ভিজিট : ১২৯)
X

রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাস। ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেফতার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

মস্কোয় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব মার্কিনি রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন, তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত।’ ‘কেউ রাশিয়া ভ্রমণ করবেন না’, উল্লেখ করা হয় বিবৃতিতে। অন্যায়ভাবে গ্রেফতার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কোয় মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির নাগরিকদের রাশিয়া ত্যাগের এ ধরনের পরামর্শ আগেও একাধিকবার দেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিলে এ ধরনের সতর্কতা জারি করে ওয়াশিংটন।

বাবু/এ আর 




  বিষয়:   মার্কিন  রাশিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy