বাংলাদেশ ফাইন্যান্স-ডেলিভারি টাইগার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যারা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন তাদেরকে আর্থিক অন্তর্ভূক্তিকরণের

2023-02-13T17:36:49+00:00
2023-02-13T17:36:49+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ফাইন্যান্স-ডেলিভারি টাইগার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যারা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন তাদেরকে আর্থিক অন্তর্ভূক্তিকরণের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স ও ডেলিভারি টাইগার লিমিটেডের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে ডেলিভারি টাইগার প্লাটফর্মে নিবন্ধিত  ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করবে বাংলাদেশ ফাইন্যান্স। আর তাতে ফাইন্যানন্সিয়াল প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে যে যোগসূত্র তার সঙ্গে টেকনোলজির ব্যবহারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে সরকারের এসডিজি বাস্তবায়ন করতে চায় দুই প্রতিষ্ঠান।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। ডেলিভারি টাইগার এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, চিফ রিস্ক অফিসার সুমন কুমার কুন্ডুসহ অন্যরা।

বাবু/এসআর




  বিষয়:   চুক্তি  স্বাক্ষর 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy