শাহবাগে গাড়িচাপায় নারীর মৃত্যু, প্রতিবেদন ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর শাহবাগে দুর্ঘটনার পর গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে ছেঁচড়ে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে

2023-02-13T18:04:34+00:00
2023-02-13T18:04:34+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শাহবাগে গাড়িচাপায় নারীর মৃত্যু, প্রতিবেদন ২২ মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

রাজধানীর শাহবাগে দুর্ঘটনার পর গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে ছেঁচড়ে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গত বছরের ২ ডিসেম্বর রাতে নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

প্রায় একমাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ জানুয়ারি মামলার আসামি জাফরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাফর।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে, কারাগারে থাকা অবস্থায় সম্প্রতি তিনি মারা যান। তবে বিষয়টি এখনো আদালতকে অবহিত করা হয়নি বলে জানা গেছে।

বাবু/এসআর





  বিষয়:   মৃত্যু  প্রতিবেদন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy