চলতি মাসেই প্রাথমিক বৃত্তির ফল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা

2023-02-14T13:26:45+00:00
2023-02-14T13:26:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চলতি মাসেই প্রাথমিক বৃত্তির ফল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২৬ পিএম   (ভিজিট : ১৮৬)
X


চলতি মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, বৃত্তির ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রসঙ্গত, টানা ১৩ বছর পর নেওয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।

-বাবু/এ.এস





  বিষয়:   বৃত্তি  ফল প্রকাশ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy