রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও

2023-02-15T10:33:45+00:00
2023-02-15T10:33:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৩ এএম   (ভিজিট : ১৭৫)
X


রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০০১ পিস ইয়াবা, ১১৬ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ৪৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইনজেকশন ও ১১০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   মাদকবিরোধী অভিযান  গ্রেফতার 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy