ইসরাইলের অপকর্মের তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইলি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাকিং, অপকর্ম আর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বের ৩০টিরও বেশি

2023-02-16T08:26:30+00:00
2023-02-16T08:26:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইসরাইলের অপকর্মের তথ্য ফাঁস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৬ এএম   (ভিজিট : ১৩০)
X

ইসরাইলি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাকিং, অপকর্ম আর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বের ৩০টিরও বেশি দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে।

ইসরাইলি স্পেশাল ফোর্সের ৫০ বছর বয়সি সাবেক কর্মকর্তা তাল হানান এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ‘জর্জ’ ছদ্মনাম ব্যবহার করে তিনি বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানটির বিশাল একটি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে এই প্রতিষ্ঠান কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম তাল হানান ও তার প্রতিষ্ঠানের মুখোশ উন্মোচন করেছে।

হানান ও তার দল ‘টিম জর্জ’ কোড নাম ব্যবহার করে। সাংবাদিকদের তিনটি দল ভিন্ন ভিন্ন দেশের ক্লায়েন্টের বেশে তাদের কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন করেছে। সাংবাদিকদের এই কনসোর্টিয়াম তাল হানান ও তার দল কীভাবে নির্বাচনে হস্তক্ষেপ করে সেই বর্ণনাও গোপন ক্যামেরায় ধারণ করেছে।

 ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে সাংবাদিকদের এই অনুসন্ধানের বিস্তারিত তথ্য এসেছে। হানান টিম জর্জের কার্যকলাপ ও প্রক্রিয়া সম্পর্কে করা প্রশ্নের বিস্তারিত জবাব দেননি। তবে তিনি বলেছেন, আমি কোনও অন্যায় করিনি।

অনুসন্ধানী সাংবাদিকদের দল ‘টিম জর্জ’ কীভাবে মিথ্যা বা ভুল তথ্যকে অস্ত্র বানাচ্ছে সে সম্পর্কে বিস্ময়কর বিবরণ প্রকাশ করেছে। টিম জর্জের প্রতিষ্ঠান নির্বাচনে বেসরকারিভাবে গোপনীয় হস্তক্ষেপ করলেও কোনও ধরনের আলামত রাখে না।

বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দল, সরকারি গোয়েন্দা সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানকে যে তারা সেবা দেয় সেই বিষয়েও বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে। করপোরেট ক্লায়েন্টদের জন্যও ইসরাইলি এই প্রতিষ্ঠান কাজ করে বলে জানিয়েছে।

সাংবাদিকদের হানান বলেছেন, তার প্রতিষ্ঠানের পরিষেবাকে অন্যরা ‘ব্ল্যাক অপস’ হিসাবে বর্ণনা করে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল এবং বেসরকারি সংস্থাও তাদের সেবা দিয়ে আসছে। আফ্রিকা, দক্ষিণ ও মধ্য আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপজুড়ে তার প্রতিষ্ঠান সেবা দিয়েছে।

মধ্য-আমেরিকার দেশ পানামায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার ভোরের দিকে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬০ জনের বেশি অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৩ আরোহী মারা গেছেন। বুধবারের ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৩ অভিবাসীর প্রাণহানি ও আরও ৩৬ জন আহত হয়েছেন।কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো বলেছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছে। সূত্র, রয়টার্স

বাবু/এ আর 





  বিষয়:   হ্যাকিং  ইসরাইল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy