ইমরানকে স্ট্রেচারে করে হলেও হাজির হতে হবে: হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হাঁটতে না পারলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে নিয়ে স্ট্রেচারে করে এসে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন দেশটির

2023-02-16T10:19:50+00:00
2023-02-16T10:19:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইমরানকে স্ট্রেচারে করে হলেও হাজির হতে হবে: হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৯ এএম   (ভিজিট : ১৪৯)
X

হাঁটতে না পারলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে নিয়ে স্ট্রেচারে করে এসে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন দেশটির লাহোর হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি সেলিম শেখ এই নির্দেশ দেন। সেই সঙ্গে স্থানীয় সময় বুধবার রাত ৮টার মধ্যেই আদালতে হাজির হতে বলেও পরিষ্কার জানিয়ে দেন বিচারক।

পিটিআই’র সমর্থকদের নিয়ে পাকিস্তান নির্বাচন কমিশনের দফতরের সামনে সহিংসতামূলক বিক্ষোভ কর্মসূচির অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। ইমরান-সহ কয়েকজন পিটিআই নেতার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার।

গ্রেফতারি এড়াতে পাকিস্তান সন্ত্রাস দমন আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরান খান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় লাহোর হাইকোর্টে আইনজীবী মারফত আবেদন জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি সেলিম জানিয়েছেন, আবেদন জানাতে হলে ইমরানকে সশীরের হাজির হতেই হবে। আহত বা অসুস্থ হলে প্রয়োজনে অ্যাম্বুল্যান্সে আসতে পারেন তিনি। আর হাঁটতে না পারলে স্ট্রেচারে করে আসতে হবে।

তবে শেষ পর্যন্ত বুধবার আদালতে যাননি ইমরান খান। আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে মামলার ‘পাওয়ার অব অ্যাটর্নি’ হস্তান্তর করবেন।
এরপর লাহোর হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত জামিন শুনানি মূলতবি করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে গত অক্টোবরে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করেছিল সে দেশের নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছিল, ইমরান পরবর্তী ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কমিশনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল পিটিআই।    সূত্র: আরাই নিউজ, পাকিস্তান টুডে, জিও টিভি।


বাবু/এ আর 




  বিষয়:   ইমরান  হাইকোর্ট 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy