নিকারাগুয়ায় ৯৪ জনের নাগরিকত্ব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় বিশিষ্ট লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টসহ ৯৪ জন ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট

2023-02-16T11:06:42+00:00
2023-02-16T11:06:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিকারাগুয়ায় ৯৪ জনের নাগরিকত্ব বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৬ এএম   (ভিজিট : ১৫০)
X

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় বিশিষ্ট লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টসহ ৯৪ জন ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার রাজনৈতিক প্রতিপক্ষ। তাদেরকে 'বিশ্বাসঘাতক' বলে উল্লেখ করেছেন দেশটির বিচারপতি আর্নেস্টো রদ্রিগেজ মেজিয়া।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অ্যাক্টিভিস্ট ভিলমা নুনেজ, সাবেক বিদ্রোহী কমান্ডার লুইস ক্যারিওন ও সাংবাদিক কার্লোস ফার্নান্দো চামোরোকে 'মিথ্যা খবর ছড়িয়ে জাতীয় অখণ্ডতা নষ্ট করার ষড়যন্ত্র'র দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারপতি বলেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

এভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলে মন্তব্য করেছে বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো। এ ধরনের ঘটনা নজিরবিহীন বলেও উল্লেখ করা হচ্ছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ওর্তেগা ২২২ জন রাজনৈতিক বন্দিকে মুক্ত করে দেন। এরপরেই তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ওর্তেগার সরকার। যুক্তরাষ্ট্র ওই ২২২ জনকে দুই বছরের জন্য আশ্রয় দিয়েছে। আর তাদেরকে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে স্পেন।

দুই বছর আগে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরোধীদের ধরপাকড় শুরু হয়। তখন তালিকায় থাকা অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে তাদের 'পলাতক' ঘোষণা করা হয়। 
২০১৮ সালে নিকারাগুয়ান নিরাপত্তা বাহিনী সহিংসভাবে সরকারবিরোধী বিক্ষোভ দমন করার পর থেকে হাজারো আন্দোলনকারী পালিয়ে যান।

২০২১ সালের নভেম্বরে পুনর্নির্বাচনের আগে নিকারাগুয়ান কর্তৃপক্ষ ওর্তেগার বিরোধী সম্ভাব্য সাতজন প্রেসিডেন্ট প্রার্থীকে গ্রেপ্তার করেছিল। সূত্র,আল-জাজিরা

বাবু/এ আর 




  বিষয়:   নিকারাগুয়া  নাগরিকত্ব 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy