তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় ৬ ফেব্রুয়ারি শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজারে দাঁড়িয়েছে।তুরস্কের স্থানীয় গণমাধ্যম আনাদোলুর

2023-02-16T16:39:29+00:00
2023-02-16T16:39:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৩১)
X


তুরস্ক ও সিরিয়ায় ৬ ফেব্রুয়ারি শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজারে দাঁড়িয়েছে।

তুরস্কের স্থানীয় গণমাধ্যম আনাদোলুর বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ ও মধ্যাঞ্চলের ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৩৬ হাজার ১৮৭ জন, আহত ১ লাখ ৮ হাজার ৬৮ জন। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫ হাজার ৮১৪ জন।

ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশে ১১ তম দিনেও চলছে উদ্ধার তৎপরতা। ব্যাপক প্রাণঘাতী এ প্রাকৃতিক দুর্যোগের ৯ দিন পরও তুরস্কে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়।

দেশটির হাতাই প্রদেশের রাজধানী আনতাকিয়ায় বিধ্বস্ত ভবন থেকে ২২৮ ঘণ্টার (সাড়ে ৯ দিন) বেশি সময় পর এক নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  তুরস্ক  সিরিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy