নতুন তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক পূবালী ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামানকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে

2023-02-16T17:12:19+00:00
2023-02-16T17:12:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক পূবালী ব্যাংকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১২ পিএম   (ভিজিট : ২১৯)
X

পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামানকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতির পূর্বে আহমদ এনায়েত মনজুর মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির মানব সম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। মনজুর ১৯৯০ সালে প্রবেশনারি অফিসার হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যবস্থাপক, একাধিক অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. শাহনেওয়াজ খান মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির ঋণ মঞ্জুরী বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। শাহনেওয়াজ ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান ও বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আনিসুজ্জামান মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। আনিসুজ্জামান ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকটির একাধিক কর্পোরেট শাখা ব্যবস্থাপকসহ, অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাবু/এসআর




  বিষয়:   পূবালী  ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy