‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-নগদ’ চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ, চাকরি প্রার্থীদের আবেদন ফি গ্রহণ, উপবৃত্তি ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য নগদ-এর সাথে

2023-02-16T17:23:11+00:00
2023-02-16T17:23:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-নগদ’ চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৭৪)
X

শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ, চাকরি প্রার্থীদের আবেদন ফি গ্রহণ, উপবৃত্তি ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য নগদ-এর সাথে একটি চুক্তি করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।  বৃহস্পতিবার ঢাকার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গেস্ট হাউসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল বাসেত। নগদ-এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। এছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে বিশেষায়িত অর্থনৈতিক লেনদেনের জন্য সম্মত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল বাসেত বলেন, ‘নগদ-বাংলাদেশ ডাক বিভাগের একটি সেবা। আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই সেবার মাধ্যমে লেনদেনের সুযোগ করে দিতে চাই। কারণ এখানে নামমাত্র খরচে সকল লেনদেন করা সম্ভব।’

বাবু/এসআর





  বিষয়:   চুক্তি  সই 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy