বিনা বেতনে কাজ করবেন শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

2023-02-16T18:29:20+00:00
2023-02-16T18:29:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিনা বেতনে কাজ করবেন শেহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৫৭)
X

স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার ১৪ জন সদস্য। ১২ জন পূর্ণ মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী।

এই সদস্যদের সবাই শেহবাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) সদস্য। এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে দেশের গভীর অর্থনৈতিক সংকটের জেরে নিজে বিনা বেতনে কাজ করবেন বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মন্ত্রিসভার পিএমএলএনের সদস্যরা বলেন, এক্ষেত্রে তারাও নেতাকে অনুসরণ করবেন।

বৈঠকে জোটের শরিক পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও উপস্থিত ছিলেন। তবে তিনি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি বলে জানিয়েছে মন্ত্রিসভার একটি সূত্র।

বাবু/এসআর





  বিষয়:   শেহবাজ শরিফ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy