পাকিস্তানে পুলিশ কার্যালয়ে সশস্ত্র হামলা, তুমুল গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচি পুলিশ কার্যালয়ে (কেপিও) সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ৮ থেকে ১০ জন সশস্ত্র বন্দুকধারী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)

2023-02-17T22:50:36+00:00
2023-02-17T22:50:36+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে পুলিশ কার্যালয়ে সশস্ত্র হামলা, তুমুল গুলিবর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫০ পিএম   (ভিজিট : ১৫০)
X


পাকিস্তানের করাচি পুলিশ কার্যালয়ে (কেপিও) সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ৮ থেকে ১০ জন সশস্ত্র বন্দুকধারী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কার্যালয়টির পেছনের প্রবেশ পথ দিয়ে ঢুকে এই হামলা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এরই মধ্যে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে।

করাচির পুলিশ প্রধান দেশটির গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ত্রাসীরা অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। হ্যান্ড গ্রেনেড ছাড়াও স্বয়ংক্রিয় অস্ত্রে এই হামলা চালায় তারা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডোরা ওই কার্যালয়টি ঘিরে রেখেছেন।

ডিআইজি বালোচ দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, ‘একটি বিশেষ প্রশিক্ষিত দল ঘটনাস্থলে আসছে। আমরা সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করছি, জীবিত অথবা মৃত’।

এদিকে, সিন্ধু প্রদেশের আইজিপি গোলাম নবী মেমন এক বিবৃতিতে জানিয়েছেন, গোলাগুলিতে অন্তত দুইজন সন্ত্রাসী নিহত হওয়া ছাড়াও কয়েকজন আহত হয়েছেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন শেষ করার চেষ্টা করছি।

তথ্যসূত্র: ডন, জং (ঊর্দু), এক্সপ্রেস ট্রিবিউন।

-বাবু/এ.এস





  বিষয়:   গুলিবর্ষণ  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy