তুরস্কে ২৭৮ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিকম্পের ১২ দিনের কাছাকাছি সময়ে তুরস্কের উদ্ধারকারীরা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন। শুক্রবার ৪৫ বছর বয়সী হাকান

2023-02-18T07:53:08+00:00
2023-02-18T09:46:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
তুরস্কে ২৭৮ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৩ এএম  আপডেট: ১৮.০২.২০২৩ ৯:৪৬ এএম  (ভিজিট : ১৭৩)
X

ভয়াবহ ভূমিকম্পের ১২ দিনের কাছাকাছি সময়ে তুরস্কের উদ্ধারকারীরা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন। শুক্রবার ৪৫ বছর বয়সী হাকান ইয়াসিনগলুকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা হয়। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর জীবিত উদ্ধারের এই ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধারের ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা সতর্কভাবে উদ্ধারকৃত ব্যক্তিকে একটি স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন। স্ট্রেচারের সঙ্গে তাকে শক্তকরে বাঁধা হয়, যাতে ঢলে না পড়েন। ওই ব্যক্তিকে সোনালি রঙয়ের একটি কম্বলে মুড়িয়ে নেওয়া হয়। খবরে জানানো হয়, অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে বিধ্বংসী ভূমিকম্পে শুধু তুরস্কে নিহত দাঁড়িয়েছে ৪০ হাজার, আর সিরিয়ায় ৬ হাজার। জাতিসংঘ সিরিয়ার জন্য ৪০ কোটি ডলার সহায়তা আহ্বানের দুইদিন পর তুরস্কের জন্য ১০০ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছে।

জাতিসংঘের ত্রাণসহায়তা প্রধান মার্টিন গ্রিফিথস গত সপ্তাহে তুরস্ক সফর করেন। বৃহস্পতিবার তিনি বলেন, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের এই চরম দুঃসময়ে সবাইকে অবশ্যই ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। তারা যেন প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।

বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক  সিরিয়া  ভুমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy