জার্মানির ৭ বিমানবন্দরে ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বেতন ভাতা বাড়ানোর দাবিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট, মিউনিখসহ ৭টি বিমানবন্দরের কর্মীরা ২৪ ঘণ্ট‍ার ধর্মঘট পালন করেছেন। শুক্রবারের (১৭ ফেব্রুয়ারি)

2023-02-18T10:46:30+00:00
2023-02-18T10:46:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জার্মানির ৭ বিমানবন্দরে ধর্মঘট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৬ এএম   (ভিজিট : ১৫০)
X

বেতন ভাতা বাড়ানোর দাবিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট, মিউনিখসহ ৭টি বিমানবন্দরের কর্মীরা ২৪ ঘণ্ট‍ার ধর্মঘট পালন করেছেন। শুক্রবারের (১৭ ফেব্রুয়ারি) ধর্মঘটের কারণে জার্মানিজুড়ে বাতিল হয় প্রায় ২ হাজার ৩০০ এর বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ৩ লাখ যাত্রী।

জ্বালানির দাম বাড়ার কারণে ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক মূল্যস্ফীতি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম দিন দিন কেবল বাড়ছেই। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে এর জন্য দায়ী করা হচ্ছে। আর দাম বাড়ার জেরে জার্মানির সাধারণ মানুষ জীবন যাপনে হিমশিম খাচ্ছেন।

এমন পরিস্থিতিতে ৫০০ ইউরো বেতন ভাতা বাড়ানোর দাবি তোলে জার্মানির প্রধান ট্রেড ইউনিয়ন ভেরডি। এ নিয়ে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনাও হয়েছে ভেরডির প্রতিনিধিদের মধ্যে। তবে আলোচনা থেকে আশানুরূপ ফলাফল না আসায় শুক্রবার বিমানবন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘট ডাকে ভেরডি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বেতন ভাতা বাড়ানোর বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নেয়া হলে, সামনে বিশৃঙ্খল গ্রীষ্মকাল সবার জন্য অপেক্ষা করছে। শুক্রবারের ধর্মঘট দিয়ে কেবল এর শুরু বলেও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। দাবি মেনে না নেয়া হলে টানা ধর্মঘটে বাধ্য হবে ভেরডি, এমনকি সেসব ধর্মঘটে হাসপাতাল ও পরিচ্ছন্নতাকর্মীদেরও যুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

বাবু/এ আর 




  বিষয়:   জার্মানি  ধর্মঘট 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy