রাশিয়ার অপরাধের তালিকা করেছে যুক্তরাষ্ট্র: কমলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী যেসব মানবতাবিরোধী অপরাধ করছে, তার তালিকা করেছে যুক্তরাষ্ট্র।

2023-02-19T13:36:26+00:00
2023-02-19T13:36:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ার অপরাধের তালিকা করেছে যুক্তরাষ্ট্র: কমলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৬ পিএম   (ভিজিট : ১৪৩)
X

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী যেসব মানবতাবিরোধী অপরাধ করছে, তার তালিকা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছর পূর্তি হওয়ার কয়েক দিন আগে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে কমলা হ্যারিস এ মন্তব্য করেন। তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর পদ্ধতিগত হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা।

কমলা হ্যারিস আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রমাণগুলো পরীক্ষা করেছি। এতে কোনো সন্দেহ নেই যে এটা মানবতাবিরোধী অপরাধ। এসব অপরাধ যারা করছে ও তাদের ঊর্ধ্বতনদের যারা এই অপরাধে জড়িত, তাদের জবাবদিহি করতে হবে।

রাশিয়ান সেনারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছেন বলে গত মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বাইডেন প্রশাসন বলেছে, অপরাধীদের বিচার করতে তারা অন্যদের সঙ্গে কাজ করবে।
কমলা হ্যারিস ইউক্রেনে রাশিয়ার বাহিনী পরিচালিত অপরাধগুলোর একটি তালিকা করেছেন। এ তালিকায় আছে হত্যা, নির্যাতন, ধর্ষণ, নির্বাসন, মৃত্যুদণ্ড, মারধর ও বৈদ্যুতিক আঘাত দেওয়া।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে রাশিয়ার এমন হামলাকে ‘বর্বর ও অমানবিক’ বলে উল্লেখ করেছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ মারিউপোলের প্রসূতি হাসপাতালে বোমা হামলা করেছিল রাশিয়া। সেখানে শিশুসহ তিনজন নিহত হয়। এ ছাড়া একজন রাশিয়ান সৈন্য চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করছেন বলেও প্রমাণ রয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। ইউক্রেন প্রকাশিত তথ্য বলছে, ওই অভিযান শুরুর প্রথম সপ্তাহ থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত দিনে যে–সংখ্যক রুশ সেনা মারা গেছেন, তার তুলনায় চলতি মাসে অনেক বেশি সেনা মারা যাচ্ছেন। এ মাসে প্রতিদিন ৮২৪ জন করে রুশ সেনা নিহত হচ্ছেন। সূত্র, বিবিসি


বাবু/এ আর




  বিষয়:   যুক্তরাষ্ট্র  রাশিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy