ফিলিপাইনে বিমান দুর্ঘটনা, উদ্ধার ৪ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনে চার আরোহী নিয়ে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়েছে। আরোহীদের উদ্ধারে রোববার (১৯ ফেব্রুয়ারি) তল্লাশি অভিযান চলছে।শনিবার সকালে

2023-02-19T16:27:11+00:00
2023-02-19T16:27:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিপাইনে বিমান দুর্ঘটনা, উদ্ধার ৪ আরোহী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৭ পিএম   (ভিজিট : ১৪৫)
X


ফিলিপাইনে চার আরোহী নিয়ে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়েছে। আরোহীদের উদ্ধারে রোববার (১৯ ফেব্রুয়ারি) তল্লাশি অভিযান চলছে।

শনিবার সকালে বিকল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ম্যানিলার উদ্দেশ্যে ছাড়ার পর চেসনা ৩৪০ বিমানটি নিখোঁজ হয়।

সিভিল এভিয়েশান অথরিটি অব দ্য ফিলিপাইনের (সিএএপি) এক বিবৃতিতে বলা হয়, বিমানে দুজন যাত্রী, একজন পাইলট ও একজন ক্রু সদস্য ছিল।

বিমান বন্দরের কাছে সম্ভাব্য দুর্ঘটনাস্থলে স্থানীয় উদ্ধারকারী ও তল্লাশি দল তাদের অভিযান চালাচ্ছে।

সিএএপি মুখপাত্র এ কথা জানিয়ে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy