ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো অষ্টম এটিআর ৭২-৬০০

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

বাংলাদেশের অন্যতম বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে অষ্টম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট। শনিবার রাত

2023-02-19T16:57:42+00:00
2023-02-19T16:57:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো অষ্টম এটিআর ৭২-৬০০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৪৯)
X

বাংলাদেশের অন্যতম বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে অষ্টম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট। শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে এটিআর ৭২-৬০০ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান।

নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে। এর মধ্যে আটটি বোয়িং ৭৩৭-৮০০,  আটটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি সিঙ্গাপুর থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে ৭২টি আসন রয়েছে। এটি বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা।

বাবু/এসআর




  বিষয়:   ইউএস  বাংলা 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy