ফারাজ সিনেমা বাংলাদেশে মুক্তি না দিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোনো

2023-02-19T17:07:55+00:00
2023-02-19T17:07:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফারাজ সিনেমা বাংলাদেশে মুক্তি না দিতে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৪২)
X

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোনো সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে অ্যামাজান ও নেটফ্লিক্সসহ অনলাইন প্লাটফর্মে ফারাজ সিনেমার প্রচার-প্রদর্শন বন্ধ চাওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন হলি আর্টিজানের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। তার পক্ষে এ রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান। রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ আইজি ও বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল (সোমবার) দিন ধার্য করেন আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ বলেন, ফারাজ সিনেমা নিয়ে রিট আবেদনটির ওপর শুনানি হয়েছে। সিনেমাটির মধ্যে কী ধরনের উপাদান আছে, তা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দেখতে বলেছেন আদালত। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

বাবু/এসআর





  বিষয়:   ফারাজ  সিনেমা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy