তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান শেষ হচ্ছে সোমবার। এ খবর দিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের

2023-02-19T17:10:51+00:00
2023-02-19T17:10:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৭৬)
X


ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান শেষ হচ্ছে সোমবার। এ খবর দিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (আফাদ) প্রধান ইউনিস সেজার। খবর আলজাজিরার।

আফাদের প্রধান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় ইতোমধ্যে উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। এ পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন।

সাংবাদিকদের ইউনিস সেজার আরও বলেন, সোমবার রাতের মধ্যেই আমরা উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারবো।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়ার বহু ভবন। এ নিয়ে দেশ দুটিতে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতি এ ভূমিকম্পে। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, বর্তমানে তুরস্ক-সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

-বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  তুরস্ক  সিরিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy