সড়ক দুর্ঘটনায় রাবি ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্বিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় সঙ্গে

2023-02-19T20:45:00+00:00
2023-02-19T20:45:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় রাবি ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্বিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর গোদাগাড়ী থানার দেওয়াপাড়া ইউনিয়নের চাপাল নামক এলাকায় রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জগামী হাইওয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।

নিহত শিক্ষার্থীর নাম আবু সায়েদ ওসামা। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম। দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন- মো. আলীম ইসলাম (২২) ও মো. সাগর (২৮)।

এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আজ বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ওপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হন। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন।

বাবু/এসআর





  বিষয়:   রাবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy