সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি ভূমিকম্প ও জঙ্গিহানায় বিধ্বস্ত সিরিয়া। এরপর এবার দেশটির বুকে আছড়ে পড়ল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রও। এর আঘাতে ভেঙে পড়ল

2023-02-20T08:39:52+00:00
2023-02-20T08:39:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৯ এএম   (ভিজিট : ১৪৯)
X

সম্প্রতি ভূমিকম্প ও জঙ্গিহানায় বিধ্বস্ত সিরিয়া। এরপর এবার দেশটির বুকে আছড়ে পড়ল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রও। এর আঘাতে ভেঙে পড়ল বহুতল ভবন। এতে প্রাণ গেল ১৫ জনের। 

রবিবার রাতে দামাস্কাসে আছড়ে পড়ে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রটি। এমনই দাবি করেছে যুদ্ধের বিষয়ে নজর রাখা একটি সংস্থা (ওয়ার মনিটর)। 

উল্লেখ্য, যে এলাকায় ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়েছে সেখান থেকে একটু দূরেই সিরিয়ার নিরাপত্তারক্ষী ও সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ দফতর। রয়েছে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রও।
প্রাথমিকভাবে, ইরানের প্রশাসন সূত্রে জানা গিয়েছিল নিহতের সংখ্যা পাঁচ। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। পরে, সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানায়, নিহতের সংখ্যা ১৫। আহত হয়েছেন আরও বেশি।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ ইসরায়েলের দখলে থাকা গোলান প্রদেশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দামাস্কাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কীভাবে ক্ষেপণাস্ত্রের হানায় ভেঙে পড়ছে ১০তলা ভবন।

সিরিয়ার প্রশাসনের দাবি, রবিবারের এই হামলা ইসরায়েলের করা ভয়াবহ হামলার মধ্যে অন্যতম। ইসরায়েল অবশ্য এ বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি। ঠিক এক মাস আগেও ইসরায়েল ক্ষেপণাস্ত্রের হামলা চালায় দামাস্কাসের বিমানবন্দরে। ওই ঘটনায় চারজন নিহত হয়। 


বাবু/এ আর 




  বিষয়:   ইসরাইল  হামলা  সিরিয়া  ভুমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy